আর্কাইভ
Grow Your Business Digitally with iSprout Digital Agency
জাতীয়

কাফরুল থানার সামনে যাত্রীবাহী বাসে আগুন

Daily Morning Post
কাফরুল থানার সামনে যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীর কাফরুল থানার সামনে একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় দিকে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মিরপুর সুপার লিংক মালিক সমিতির একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসটির নম্বর (ঢাকা মেট্রো-ব ১১-৭২৩৭)। কাফরুল থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাসে আগুনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘থানার সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো হয়েছে। প্রাথমিকভাবে আগুনের কারণ সম্পর্কে জানা যায়নি।’

বিষয়:জাতীয়
Daily Morning Post-এর খবর পেতে চ্যানেল ফলো করুন

মন্তব্য করুন: